বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
শিরোনাম

শেরপুরে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পুর্তি উদযাপন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ দুপুর

শেরপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পুর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পুর্তি উদযাপন করা হয়।

"আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় শেরপুরের জেলা প্রশাসক এর কার্যালয়ে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পুর্তি উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিশুদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন, স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রশাসক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফুল কবীর, জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, জেলা জামায়াত নেতা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,‌ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত