পূর্বধলার বিশিষ্ট ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র বণিকের পরলোকগমন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৫১ বিকাল

নেত্রকোনার পূর্বধলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অপু জুয়েলার্সের স্বত্বাধিকারী খগেন্দ্র চন্দ্র বণিক (১০৩) স্ট্রোক করে পরলোকগমন করেছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামের নিজ বাড়িতে স্ট্রোক করে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের দিকে পূর্বধলা বাজারের বড় মসজিদ সংলগ্ন বাসা থেকে তিনি তারাকান্দা গ্রামের নিজ বাড়িতে যান। সেখানে যাওয়ার পর হঠাৎ স্ট্রোক করলে স্বজনেরা দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
খগেন্দ্র চন্দ্র বণিকের মৃত্যুতে পূর্বধলা বাজার জুয়েলারি সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।







