উপপরিচালকের বিদায়, অতিরিক্ত দায়িত্বে আবু ইলিয়াস মল্লিক
মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬, ১১:১১ দুপুর
_original_1791695485.jpg)
জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকোনুল ইসলামের বিদায়কে কেন্দ্র করে দপ্তরের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে। তাঁর নামের পাশে অতিরিক্ত দায়িত্ব হিসেবে জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্ব পেয়েছেন জেলা সমাজসেবা কার্যালয়ের সুযোগ্য সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।
সমাজসেবা অধিদপ্তরের গেজেটেড (প্রশাসন-১) শাখার ৮ অক্টোবর ২০২৬ ইং তারিখের অফিস আদেশে এ তথ্য জানা গেছে। এই আদেশে ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির এবং জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিককে তাঁদের নামের পাশে উল্লেখিত কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দায়িত্বভাতা প্রাপ্য হবেন। মহাপরিচালকের অনুমোদনক্রমে আদেশটি জারি করা হয়।
জামালপুরের জেলা সমাজসেবা কার্যালয়ের সুযোগ্য সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক অতিরিক্ত দায়িত্ব পাওয়ায় কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় তাঁর ওপর নতুন দায়িত্ব অর্পিত হলো।







