ফেসবুকে খবর প্রকাশের পর সেই শারীরিক প্রতিবন্ধী আরিফুল পেল ব্যালেন্স ওয়াকার
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১১:৩১ দুপুর

সামাজিক যোগাযোগ মাধ্যম আসাদুজ্জামান রুবেল ফেসবুক আইডিতে একটি অসহায় পরিবার সহযোগীতা চেয়ে আকুতি জানান,
খবরটি নজরে আসে ডাঃ মীর বকস্ পরিবারের।পরে প্রতিবেদকের সাথে যোগাযোগ করে শারীরিক প্রতিবন্ধী আরিফুল এর জন্য একটি ব্যালেন্স ওয়াকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার বিকালে প্রতিবন্ধী আরিফুল এর পরিবারের মাঝে ব্যালেন্স ওয়াকার টি পৌঁছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আসাদুজ্জামান রুবেল, মারুফ চৌধুরী, সমাজসেবক নুরআলম শেখ।
এসময় এলাকার শাওন মিয়া,বলেন এই শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম পেশায় ছিলেন,ফুটানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সঠিক ভাবে চলাফেরা করতে পারেনা। এই অসহায়ের পাশে দাড়ানো অনেক ভাগ্যের ব্যাপার। যারা সমাজের অসহায় মানুষের কষ্ট বোঝেন এবং সহযোগীতার হাত বাড়িয়ে দেন তাদের কে আল্লাহ পাক মঙ্গল করবেন।শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম বাবু ছোট ভগবানপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে।
প্রতিবন্ধী আরিফুল এর মা কান্নাজড়িত কন্ঠে বলেন,আমরা অনেক চেষ্টা করেছি একটি ব্যালেন্স ওয়াকার কিনে দেওয়ার কিন্তু পাইনি। যারা ব্যালেন্স ওয়াকারটি দিল তার পরিবারের জন্য দোয়া করি।







