শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচে ৩-১ গোলে ব্রাজিলের জয়


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ জুন ২০২৬, ১১:০৪ রাত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ ম্যাচের আয়োজন করা হয়। খেলা দেখতে মাঠে ভিড় করেন দুই দলের সমর্থকসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।


নির্ধারিত ৭০ মিনিটের ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিল সমর্থক দল টানা তিনটি গোল করে এগিয়ে যায়। শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আর্জেন্টিনা সমর্থক দল। ফলে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় ব্রাজিল সমর্থক দল।

বিজয়ী দলের হয়ে সাকিব জোড়া গোল করেন এবং প্রান্ত একটি গোল করেন। অপরদিকে আর্জেন্টিনা সমর্থক দলের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন সাফাক।

আয়োজকরা জানান, বিশ্বকাপের উন্মাদনাকে আনন্দঘন ও সম্প্রীতির বার্তায় উদযাপন করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত