বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

গাইবান্ধায় তথ্য-প্রযুক্তির ছোঁয়ায় ২৪ ঘণ্টাতেই ৩ ডাকাত গ্রেফতার 


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ১০ জুন ২০২৬, ১২:৩২ দুপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাতের আঁধারে হাত-পা বেঁধে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে গত রাতে উপজেলার কমরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। 

(৯ই জুন) আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।​ঘটনার বিবরণীঃ

​গত ৮ই জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত মধ্যপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান নজমুর বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে জিম্মি করে ​১টি মোটরসাইকেল,  ​১টি ল্যাপটপ, ​২টি মোবাইল ফোন এবং ​নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ​ভুক্তভোগী পরিবার থানায় এজাহার দায়ের করার পরপরই অভিযানে নামে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। আধুনিক প্রযুক্তির সাহায্যে চিহ্নিত করে গ্রেফতার করা হয় তিনজনকে।

গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা১. উজ্জল মিয়া (পিতা: মোস্তফা শেখ, খামারপাড়া)২. মমিন মিয়া ওরফে ইদু (পিতা: শাহিন মিয়া, খামারপাড়া)৩. রুহুল করিম (পিতা: মোজাম্মেল হক, রামপুর ফকিরপাড়া.পলাশবাড়ী)​

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মোজাম্মেল হক জানান:"তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে আমরা দ্রুততম সময়ে ৩ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও এই চক্রের সাথে জড়িত বাকিদের আইনের আওতায় আনতে আমাদের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত