বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১০ জুন ২০২৬, ০৭:৩১ বিকাল

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১০ জুন) নেত্রকোণা পুলিশ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পূর্বধলা থানার হিরণপুর ইউনিয়নের ইয়ারন এলাকার নুরুল আমিনের পরিত্যক্ত টিনের ঘরের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চারজনকে আটক করে তাদের কাছ থেকে সর্বমোট ২৫০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার মো. আঞ্জুল হকের ছেলে জান্নাতুল হক নাঈম (২৩), পূর্বধলা উপজেলার ইয়ারন পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে জামাল মিয়া (৩৩), নারান্দিয়া পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. এমদাদ বেপারী (৪০) এবং নেত্রকোণা সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার মৃত এমদাদুল হকের ছেলে মো. রাকিবুল হাসান মিলন (২২)।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নেত্রকোণা জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত