বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা 


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ জুন ২০২৬, ০৬:০৫ বিকাল

জামালপুর সদর উপজেলা পরিষদ সভা কক্ষে ১১ জুন-২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
উক্ত সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার। তিনি তার বক্তব্যে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রমের উপর বিশদভাবে আলোচনা করেন।
 
উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহাদাৎ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামাল হোসেন, জামালপুর সদর উপজেলার তথ্য অফিসের আইসিটি অফিসার আব্দুর রহমান, ব্র্যাক জামালপুরের জেলা সমন্বয়কারি শফিকুল ইসলাম, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক "সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক, গণমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সদর থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস আই বিজন কুমার বিশ্বাস, জামালপুর প্রেস ক্লাবের সভাপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, দৈনিক সচেতন কন্ঠের সম্পাদক ও প্রকাশক বজলুর রহমান, এনটিভির জেলা প্রতিনিধি আসমাউল আসিফ প্রমুখ।
 
অনুষ্ঠান সঞ্চালনায়ে ছিলেন মাহ্ফুজা রহমান মিলি, জেলা ব্যবস্হাপক, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্প।
 
এছাড়াও উপস্থিত ছিলেন ইউএসডিওর ফোকাল পার্সন হাছান রহমান টুটুল, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: জেসমিন আক্তার, শিবলী নোমানী উপজেলা সমন্বয়কারী, জামালপুর সদর, জামালপুর। জামালপুর সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত