মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শিক্ষার মানোন্নয়নে এসএসসি-দাখিল পরীক্ষার্থী সমাবেশ


  আ.শ.ম. এহসানুল হোসেন তাইফুর

প্রকাশ :  ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ দুপুর

যশোরের কেশবপুরে ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এলাকার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়।

সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু।

অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়নসহ মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বুলিং ও র‌্যাগিং, বাল্যবিবাহ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি, গুজব প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হয়।

সমাবেশে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, সাতবাড়িয়া দাখিল মাদ্রাসা, বেগমপুর মাধ্যমিক বিদ্যালয়, বেগমপুর দাখিল মাদ্রাসা, চাঁদড়া দাখিল মাদ্রাসা ও ত্রিমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গণিত ও ইংরেজি শিক্ষক, ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার শিক্ষার্থী এবং তাদের অভিভাবকসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত