সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে জমি নিয়ে সংর্ঘষে কৃষক খুন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ দুপুর

শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক খুন হয়েছেন। 

২২ নভেম্বর দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনিকান্দা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওরফে নিদানু (৫০) কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কাকিলাকুড়া ভুতনিকান্দা গ্রামের হামিদ, সুলায়মানদের সঙ্গে সুজা উদ্দিনের দীর্ঘ দিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে। 

২২ নভেম্বর সকালে হামিদ, সুলায়মানসহ কয়েকজন সুজা উদ্দিনের জমি দখল করতে আসে। এ সময় ইসমাইল ওরফে নিদানুসহ তাদের লোকজন বাধাঁ দিলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে হামিদ, সুলায়মান গং ইসমাইলের উপর আক্রমণ করে মারপিট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ইসমাইল ওরফে নিদানু এর লাশ থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনোয়ার জাহিদ বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলার সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত