ভালুকায় দুর্বৃত্তদের আগুনে পুড়িয়ে দেয়া বাস মালিকের পাশে তরুণ ব্যবসায়ী ইকবাল
আবুল বাশার শেখ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৬ দুপুর

ময়মনসিংহের ভালুকায় গত বৃহস্পতিবার ভোররাতে উপজেলার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় স্কয়ার ফ্যাশন সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পার্কিং করে রাখা ‘মীর এক্সপ্রেস’ নামের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটির মালিক পার্শবর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকার মৃত শরাফত আলীর ছেলে মো. শফিকুল ইসলামের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন
স্কয়ার মাস্টারবাড়ী এলাকার তরুণ ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন। তিনি শুক্রবার (২০ নভেম্বর) রাতে বাস মালিকের হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ত্রিশ হাজার টাকা তুলে দিয়ে জানান, মোঃ সফিকুল ইসলামের পরিবারের একমাত্র অবলম্বন ছিল এই গাড়িটি। গাড়িটি ছিল তাঁদের একমাত্র উপার্জনের মাধ্যম। আজ সেটি হওয়ায় পুরো পরিবারটি চরম অসহায়ত্বের মধ্যে পড়েছে। গাড়িটির এখনো বেশ কয়েকটি কিস্তি বকেয়া রয়েছে। অন্যদিকে, মেরামতের জন্য প্রয়োজন প্রায় ৬ লাখ টাকা, যা তাঁর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তাই সমাজের বিত্তবান, সামর্থ্যবান ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সবার প্রতি আমার বিনীত আহ্বান আসুন, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াই। আমাদের সামান্য সহযোগিতাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন।





_medium_1795239456.jpg)

