রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে তিন দিনব্যাপী গারোদের ওয়ানগালা উৎসব শুরু 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৭ দুপুর

শেরপুরে গারদের তিনদিনব্যাপী ওয়ানগালা উৎসব শুরু হয়েছে। ২০ নভেম্বর সকালে জেলার ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে উদ্বোধনী প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডিকন পল নোয়াস ধান, সিএসসি।‌ এসময় স্বাগত বক্তব্য রাখেন মরিয়ম নগর প্যারিস কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান‌ অনার্সন চাম্বুগং।

তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রথম দিন রয়েছে নানান খেলাধুলা এবং শিশুদের গারো ভাষায় ‌ছড়া, আবৃত্তি গান, নাচ ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গারো শিল্পীদের ব্যান্ড দলের কনসার্ট।

দ্বিতীয় দিন রয়েছে বিভিন্ন খেলাধুলা, প্রার্থনা, মধ্যাহ্নভোজ এবং আমন্ত্রিত অতিথিদের নিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

তৃতীয় বা শেষ দিন রয়েছে গারো সম্প্রদায়ের সনাতনী সাংসারিক ধর্ম মতে ফসল কর্তনের প্রার্থনা বা থক্কা অনুষ্ঠান এবং সন্ধ্যায় বাড়ি বাড়ি কীর্তন প্রদর্শন। 

শেরপুরের গারো সম্প্রদায়ের মানুষ মূলত খ্রিস্টান ধর্মে দীক্ষিত। কিন্তু তারা তাদের পূর্বের সাংসারিক ধর্ম মতে প্রতি বছর ফসল কর্তন বা ওয়ানগালা উৎসব  পালন করে আসছে। 

তিন দিনব্যাপী এই ওয়ান গেল উৎসবে নানান অনুষ্ঠানের পাশাপাশি মরিয়মনগর হাই স্কুল মাঠে জম্পেশ মেলা বসে। মেলায় গারোদের কৃষ্টি কালচারের নানা পোশাক, আসবাবপত্র, খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন সরঞ্জামাদি, শিশুদের খেলনা এবং বাহারি খাবারের দোকান বসে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত