রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শিরোনাম

পাহাড়ি ঢল ও বন্যা সহনশীল কৃষি অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা 


  ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি

প্রকাশ :  ২১ নভেম্বর ২০২৬, ১১:৪১ দুপুর

নেত্রকোনার মদন উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং কৃষি উৎপাদন ব্যবস্থা টেকসই করতে পাহাড়ি ঢল ও বন্যা সহনশীল কৃষি অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
 বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের (BARCIK) আয়োজনে এবং দাতা সংস্থা অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় মদন উপজেলার উচিতপুর  গ্রামের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ যুব সংগঠন এ প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় ৫ টি গ্রামের, উচিতপুর, কুলিয়াটি,মদন পূর্ব পাড়া, বৃ বড়িকান্দি,আরগিলা  ২৫ জন যুব নারী ও পুরুষ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যার কারণে হাওরাঞ্চলের কৃষি, খাদ্য নিরাপত্তা ও কৃষকের জীবন-জীবিকার ওপর সৃষ্ট প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
 
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পাহাড়ি ঢল ও বন্যার ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি, বন্যা সহনশীল ফসলের জাত নির্বাচন, স্বল্পমেয়াদি ও স্থানীয় উপযোগী ফসল চাষ, ফসলের বৈচিত্র্য সংরক্ষণ, বসতভিটায় সবজি চাষ এবং স্থানীয় বীজ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কৃষিতে পরিবেশবান্ধব প্রযুক্তি ও স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
 
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বারসিকের সহযোগী সমন্বয়কারী জনাব শংকর ম্রং ও কৃষিবিদ সামির শাকির  তিনি পাহাড়ি ঢল ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকদের নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। 
 
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর আব্দুর রব। অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা হাওরাঞ্চলের কৃষকদের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত