পূর্বধলায় বিষপানের পর চিকিৎসাধীন কিশোরের মৃত্যু
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১২:৩০ রাত

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মো. আরাফ সানি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরাফ সানি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুরের মহেন্দ্রপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে অজ্ঞাত কারণে আরাফ সানি বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৬ জুলাই কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে একই দিন রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় আরাফ সানির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, কী কারণে ওই কিশোর বিষপান করেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



_medium_1785066749.jpg)
_medium_1785066429.jpg)


