সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

নেত্রকোনায় নিজ বসত ঘরে  গলা কেটে একজনকে হত্যা


  এ.কে.এম আব্দুল্লাহ, বিশেষ প্রতিনিধি

প্রকাশ :  ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ বিকাল

নেত্রকোনায় রাতের আধাঁরে 
নিজ বসত ঘরে ঘুমন্ত অবস্থায় মাহফুল ওরফে মাসুলকে (৩৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
 
নৃশংস এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনা সদর উপজেলার কে গাতী ইউনিয়নের দু আনী দুধকুড়া গ্রামের পশ্চিম পাড়ায়।
 
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দু আনী দুধকুড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র মাহফুল শনিবার দিবাগত রাতে খাবার খেয়ে নিজ বসত ঘরে ঘুমিয়ে পড়ে। ভোর ৫ টার দিকে তার মা সখিনা আক্তার (৫৫) ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখে সেখানে গিয়ে টর্চের আলো জ্বালিয়ে দেখে তার ছেলে গলাকাটা রক্তাক্ত অবস্থায় বিচানায় পড়ে আছে। এ দৃশ্য দেখে তার মা ডাক চিৎকার শুরু করলে পরিবারের অন্যান্য সদস্য ও আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে।
 
মৃতের মা সখিনা আক্তার জানান, তারই প্রতিবেশী সুরুজ আলীর পুত্র শফিকুল ইসলামের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তার ধারনা, বিরোধের জের ধরে এই নৃশংস ঘটনা ঘটে থাকতে পারে। 
 
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, খবর পেয়ে আমি ও মডেল থানায় অফিসার ইনচার্জ আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করার পর ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।  কি কারনে এই হত্যাকান্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত