রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে পিকআপ ভ্যান চাপায় ও ইজিবাইক উল্টে দুইজনের মৃত্যু 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ জুলাই ২০২৬, ১১:০০ রাত

শেরপুরের নকলায় পিকআপ ভ্যান চাপায় রফিকুল ইসলাম রাব্বী (৩২) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির এবং সদর উপজেলার ডুবারচর বাজার এলাকায় ইজিবাইক উল্টে শান্ত (৩০) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

নিহত রাব্বী নকলা উপজেলার ধনাকুশা বাশকান্দা গ্রামের মৃত ময়জ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক ও সেনেটারি মিস্ত্রি ছিলেন।

অপরদিকে শেরপুর সদর উপজেলার ডুবারচর বাজারের ফারুক মিয়ার ছেলে শান্ত হার্ডওয়ার ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৫ জুলাই) সকালে শেরপুরের নকলা উপজেলার জামালপুর থেকে সুনামগঞ্জগামী একটি মিনি পিকআপ নকলা-নালিতাবাড়ী মোড়ে পৌঁছালে মোটরসাইকেল চালক রাব্বী নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত মিনি পিকআপটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়। পাশাপাশি পিকআপের চালক সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাহুটিয়াকান্দা গ্রামের নুর মোহাম্মদকে পুলিশ আটক করেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।

অপরদিকে শনিবার বিকেলে জামালপুর-বকশীগঞ্জ সড়কের শেরপুর সদর উপজেলার ডুবারচর বাজারে স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী শান্ত শেরপুর শহর থেকে দোকানের উদ্দেশ্যে ইজিবাইককের ছাদের উপর পারটেক্স বোর্ড নিয়ে যায়। পরে ওই পারটেক্স বোর্ড ইজি বাইকের উপর থেকে নামাতে গিয়ে ইজিবাইক উল্টে তার উপর পরে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা ঘটনা সত্যতা স্বীকার করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত