শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করলেন এমপি নিলোফার চৌধুরী মনি


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৩ জুলাই ২০২৬, ০৪:০০ দুপুর

টেকসই উন্নয়ন ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের গ্রামীণ রাস্তার দুপাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথি হিসেবে ডক্টর নিলোফার চৌধুরী মনি এমপি উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এবং বিভিন্ন গ্রামীণ রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
 
‎‎এছাড়াও উপস্থিত ছিলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার কোষাধক্ষ্য, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী, সাংবাদিক ফারুক আহমেদ ভূঁইয়া প্রমুখ। ‎অনুষ্ঠানে নিলোফার চৌধুরী মনি এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ জামালপুর জেলা গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং পরিচর্যা করার আহ্বান জানান তিনি।
‎‎অনুষ্ঠানে স্থানীয় বিএনপি'র নেতাকর্মী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গনমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন।ট
 
 
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত