বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় মোবারক ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ জুলাই ২০২৬, ০৮:৪৬ রাত

নেত্রকোণার পূর্বধলার বিশিষ্ট শিক্ষাবিদ, পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং বিএনপির প্রবীণ নেতা মরহুম আলহাজ্ব মো. মোবারক ইসলাম তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে পূর্বধলা স্টেশন বাজারস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে পূর্বধলা উপজেলা বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন মরহুমের পুত্র, পূর্বধলা উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরান। তিনি তার পিতার শিক্ষা, রাজনীতি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের নানা দিক তুলে ধরে বলেন, মানুষের কল্যাণে কাজ করাই ছিল তার জীবনের প্রধান আদর্শ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এম এ মান্নান, শেখ মো. আব্দুর রাশিদ, হাজী আব্দুল গনি, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শহিদুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, মরহুম আলহাজ্ব মো. মোবারক ইসলাম তালুকদার ছিলেন একজন সৎ, আদর্শবান ও মানবিক শিক্ষক এবং নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। শিক্ষা বিস্তার, সামাজিক উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রমে তার অবদান পূর্বধলার মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, আলহাজ্ব মো. মোবারক ইসলাম তালুকদার পূর্বধলা জগৎমণি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষা, রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের অবদানের জন্য তিনি এলাকায় ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত