রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৫ জুলাই ২০২৬, ১১:২১ রাত

শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী নতুন কমিটি গঠন করা হয়েছে। 

১৫ সদস্যের কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেলা বিএনপি নেতা আলহাজ্ব মোঃ হযরত আলী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব সাইফুল ইসলাম স্বপন।

এছাড়া অন্যান্যরা হলো কার্যকরী সভাপতি শ্রী গৌতম কুমার সাহা, সহ-সভাপতি শ্রী বাবু মধুসূধন গুপ্ত, শ্রী সুজিত‌ কুমার ঘোষ, ওয়ারেস জাহান লিটন ও আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক সেকান্দর আলী, আলহাজ্ব বজলুর রহমান বাচ্চু ও মোঃ আতাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ, কোষাধ্যক্ষ শ্রী রনজিৎ সিং রায়, দপ্তর সম্পাদক সুমন তালুকদার, প্রচার সম্পাদক মোঃ একরামুল হক ডালিম, এছাড়া  কার্যকরী সদস্য হয়েছেন আলহাজ্ব মোফাজ্জল হোসেন মিন্টু।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সূত্র জানা গেছে, গত ১০ জুলাই মালিক সমিতির এক সাধারণ সভায় এই কমিটি গঠন করে কেন্দ্রে পাঠালে কেন্দ্র থেকে ২০ জুলাই এই কমিটি অনুমোদন দেয়। পরবর্তীতে ২৪ জুলাই রাতে মালিক সমিতির এক সভায় ও কমিটি ঘোষণা করা হয়। 

এ সময় নবনির্বাচিত কার্যকরী কমিটির সম্পাদক ও সদস্য এবং সাধারণ বাস মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত