সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম

জামালপুরের তিতপল্লায় গেস্ট হাউজের নামে চলা অবৈধ ব্যবসা ও মাদকের আস্তানা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ বিকাল

​রবিবার (২৬ জুলাই ২০২৬) সকাল সাড়ে ১০টায় তিতপল্লা, মাঞ্জরীপাড়া ও শাহবাজপুর রাস্তার মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিতপল্লা ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচিতে এলাকার সর্বস্তরের জনগণ ও নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
 
​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গত ২৫ জুলাই শাহবাজপুর মোড়ে লেবু মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি অবৈধ নারী ব্যবসা ও মাদকের আস্তানার সন্ধান পায় স্থানীয়রা। সেখানে হেরোইন ও ইয়াবাসহ নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
 
​এই ঘটনার প্রতিবাদে এবং ওই এলাকাসহ পুরো ইউনিয়নে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম চিরতরে বন্ধের দাবিতে আজ স্থানীয় জনগণের উদ্যোগে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
​স্থানীয় বিএনপি নেতা আজগর আলী, মো: হেলাল উদ্দিন, রোকুনুজ্জামান, মিজানুর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, মহিলা দল নেত্রী রুকসানা বেগম ও সোহরাব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:
 
​গেস্ট হাউজের আড়ালে অবৈধ ব্যবসা চিরতরে বন্ধ করা। ​মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনা। ​সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূল করা।
 
​তরুণ ও যুবসমাজকে মাদকের গ্রাস থেকে দূরে রাখা। ​একটি সুশৃঙ্খল ও নিরাপদ সমাজ গঠন করা।‌ ​মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং মাদকমুক্ত ও অপরাধমুক্ত তিতপল্লা ইউনিয়ন গড়তে প্রশাসনের দ্রুত ও কঠোর আইনগত হস্তক্ষেপ কামনা করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত