শেরপুরে দুই মাদক সেবীর এক বছরের কারাদণ্ড
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০১:১৫ রাত

শেরপুরের শ্রীবরদীতে মরণ নেশা মাদক সেবন করার অপরাধে ২ মাদক সেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
২৯ শে জুন সোমবার রাত ৯ টায় এ সাজা প্রদান করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মনীষা আহমেদ।
সাজা প্রাপ্তরা হলো শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের চক কাউরিয়া এলাকায় সিরাজের ছেলে হানিফ (২২) ও ফজলুল সোবহানের ছেলে আলিমুল রাজি (৫০)।
জানা যায় সোমবার রাত ৯ টার দিকে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে উপ পুলিশ পরিদর্শক মোরশেদ আলম সঙ্গীয় পুলিশের অভিযানিক দল চককাউরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় নেশারত অবস্থায় ২ জন কে নেশার সরঞ্জামসহ আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ওই ২ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।
এ সময় শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস আই মোরশেদ আলম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ইনসান আলী সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।







