সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

শেরপুরের সংবাদপত্র এজেন্ট  বাবুল মিয়ার বাবার ইন্তেকাল


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৮ জুন ২০২৬, ০২:১৪ দুপুর

শেরপুরের সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্র বিতানের স্বত্বাধিকারী মো. বাবুল মিয়ার বাবা আমিনুল ইসলাম (৯২) আর নেই।  

তিনি গত  শনিবার (২৭ জুন) দিবাগত রাত দুইটায় শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫  মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন ।রোববার বাদ জোহর সদর উপজেলার রামকৃষ্ণপুর গোরস্থান মাঠে জানাযার নামাজ শেষে ওই গোরস্থানে তাকে  দাফন করা হয় ।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ জেলার সাংবাদিক, সংবাদপত্র এজেন্ট ও সংবাদপত্রের হকাররা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত