সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

শেরপুরে শিশুদের নিয়ে বৃক্ষরোপণ করলেন ডিসি 


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৮ জুন ২০২৬, ০২:১৬ দুপুর

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন শনিবার (২৭ জুন) সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীর চর থেকে কামারেরচর বাজার হয়ে পয়েস্তীরচর পর্যন্ত চলমান খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেছেন। 

এ সময় তিনি খালের উভয় পাড়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক স্থানীয় শিশুদের নিয়ে হিজল, কৃষ্ণচূড়া ও পলাশসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খালের দুই পাড়ে ইতোমধ্যে প্রায় ৫০০টি গাছের চারা রোপণ করা হয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক খাল পুনঃখনন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রায় ৪ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের খালের অধিকাংশ খননকাজ সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ কাজে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হজরত আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত