পূর্বধলায় পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৪:১১ দুপুর

নেত্রকোণার পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ২৮টি ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৮ জুন) ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বধলা বাজারের বিসমিল্লাহ খাবার হোটেলের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালান। অভিযানের সময় জাহাঙ্গীর আলমকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আজ রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




_medium_1782635024.jpg)

_medium_1782634775.jpg)
