বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ৩০ জুন ২০২৬, ০৬:৪২ বিকাল

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার পূর্বধলায় ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে জুলাই শহীদদের স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও হোগলা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পরে বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন উপস্থিত ছিলেন।

পরে দুপুর ২টার দিকে হোগলা উচ্চ বিদ্যালয়ে ১০০ জন শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরা মিয়া উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি উমর ফারুক, পূর্বধলা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহাদাত হোসেন, সেক্রেটারি ইমরান খান এবং অফিস সম্পাদক আব্দুল হেলিম।

আয়োজকরা জানান  পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মাসব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত