মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় আগুনে পুড়ে ছাই মুদির দোকান


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২৫ মে ২০২৬, ০৯:৫৪ রাত

নেত্রকোণার পূর্বধলায় আগুনে একটি মুদির দোকান পুড়ে গেছে। এতে দোকানে থাকা খাদ্যপণ্য, ফ্রিজ, মোটরসাইকেল ও ঔষধ পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেছেন দোকান মালিক।

রবিবার দিবাগত রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের বেড়াইল নদীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুর রাশিদ বলেন, রবিবার রাতে হালখাতা অনুষ্ঠান শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান তিনি। ভোরের দিকে পাশের দোকানদার জুয়েল মিয়া আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান মালিক ও স্থানীয় লোকজনের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত