রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ২৫তম প্রয়াণ দিবস পালিত


  রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি

প্রকাশ :  ২৩ মে ২০২৬, ১২:৫৮ দুপুর

শেরপুরে আন্দামান ফেরত বিপ্লবী রবি নিয়োগীর ২৫তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। 

উদীচী শিল্পীগোষ্ঠী এবং বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ এর যৌথ আয়োজনে ২২ মে শুক্রবার রাতে শহরের নিউ মার্কেটস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি, সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন শেরপুর জেলার উদীচী শিল্পীগোষ্ঠী ও বিপ্লবী রবি নিয়োগী স্মৃতি পরিষদ-এর সভাপতি বিশিষ্ট লেখক-গবেষক ড. সুধাময় দাস এবং সঞ্চালনা করেন উদীচী'র সহ-সভাপতি কবি রবিন পারভেজ। 

আলোচনা পর্বে বক্তব্য রাখেন বিপ্লবী রবি নিয়োগী-এর সহযোদ্ধা পরিবহন নেতা হারান চন্দ্র সাহা, উদীচী'র সহ-সভাপতি শ্রমিক নেতা এরশাদ আলী, সাবেক সভাপতি বিশিষ্ট গণসংগীত শিল্পী তপন সারোয়ার, প্রগতি লেখক সংঘের সহ-সভাপতি কবি কমল চক্রবর্তী ঝুনু, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক সোলায়মান আহমেদ, কবি হাসান রাকিব প্রমুখ।

আলোচনা সভার শেষে স্বরচিত কবিতা পাঠে অংশ নেন কবি রবিন পারভেজ, কমল চক্রবর্তী, খালিদুর রহমান, হারুনুর রশিদ, শুভজিত নিয়োগী, মনিকা শকুন্তলা প্রমুখ। পরে আবৃত্তিতে অংশ নেন ছামিউল হক জামিল এবং সুদীপ্তা দত্ত শ্রেষ্ঠা।

সবশেষে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট গণসংগীত শিল্পী তপন সারোয়ার, মুক্তি দত্ত, পংকজ চক্রবর্তী, খালিদুর রহমান, এরশাদ আলী এবং বিনম্র দাম বৃত্ত প্রমুখ।

গত ১০ মে ছিলো গণমানুষের অধিকার আদায়ে আজীবন লড়াকু সৈনিক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রখ্যাত বিপ্লবী রবি নিয়োগী-এর ২৫ তম প্রয়াণ দিবস। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত