খবর প্রকাশের পর হুইল চেয়ার পেল শারীরিক প্রতিবন্ধী
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০১:১১ দুপুর

অবশেষে হুইল চেয়ার পেল শারিরীক প্রতিবন্ধী মুরাদ সরকার। একটি হুইল চেয়ারের আকুতি "শিরোনামে বিভিন্ন অনলাইন গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়। শারীরিক প্রতিবন্ধী মহেনীর খবরটি নজরে আসে মানবিক, মোহাম্মদ সোহেল রানা, মহসিন মুরাদ, সিভাত এর এবং হুইল চেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন।
পরে তিনি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন।বৃহস্পতিবার (২২মে ) দুপুরে প্রতিবেদকের মাধ্যমে শারীরিক প্রতিবন্ধীর পরিবারের উপস্থিতিতে হুইল চেয়ারটি দেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, সংবাদ কর্মী আসাদুজ্জামান রুবেল, সমাজসেবক গামা মন্ডল, নুরউদ্দিন।
খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামের দিনমজুর মোশারফ সরকারের শারীরিক প্রতিবন্ধী মুরাদ সরকার (১২) অসুস্থতা জনিত কারনে দীর্ঘদিন হলো বিছানায় পড়ে আছে। হা-পা দিয়ে কোনো ভাবেই হাটা চলা করতে পারে না।হুইল চেয়ার পেয়ে মুরাদ সরকার আনন্দে কেঁদে ফেলেন। স্থানীয় গামা মন্ডল জানান,পরিবারের সাধ্যমতে একটি হুইল চেয়ার কিনে দেয়ার স্বামর্থ্য ছিল না। হুইলচেয়ার টি পাওয়ায় এখন থেকে মুরাদ সরকারের কষ্ট একটু কমল।
এলাকাবাসী হুইলচেয়ার দাতার প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এমন মহতী কাজে সকলের সুস্থতা কামনা করি।







