বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুর দিনব্যাপী এক জমকালো ‘চাকুরি মেলা-২০২৬ অনুষ্ঠিত 


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২১ মে ২০২৬, ০৭:৪২ বিকাল

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শেরপুর শহরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী এক
জমকালো ‘চাকুরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
 
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংক-এর আর্থিক ও কারিগরি সহায়তায়, বেসরকারি উন্নয়ন সংস্থা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এই মেলার আয়োজন করে। শেরপুর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে শুরু হওয়া এই মেলায় চাকরিপ্রার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ​​মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন।
 
​আরডিএস-এর সভাপতি, বিশিষ্ট কৃষিবিদ ড. পার্থ সারথী কর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপব্যবস্থাপনা পরিচালক মো: মশিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন আরডিএস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নূরু উদ্দিন। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দিলীপ কুমার চক্রবর্ত্তী, সমন্বয়কারী, রেইজ (RAISE) প্রকল্প।
​এডভোকেট খন্দকার মাহবুবুল আলম, জিপি, জেলা ও দায়রা জজ আদালত। ​এডভোকেট মো: আব্দুল মান্নান, পাবলিক প্রসিকিউটর (পিপি), জেলা ও দায়রা জজ আদালত।
​এটিএম আমিনুল ইসলাম, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর। ​​মেলা শুরু হওয়া মাত্রই শেরপুর ও আশেপাশের অঞ্চলের শত শত বেকার যুবক-যুবতী ও চাকরিপ্রত্যাশীরা উৎসব কমিউনিটি সেন্টারে জড়ো হন। দিনশেষে মেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেলা প্রাঙ্গণেই তাৎক্ষণিকভাবে যোগ্যতার ভিত্তিতে ১৫৩ জন চাকরিপ্রার্থীকে নিয়োগের নিশ্চয়তা প্রদান করা হয়, যা উপস্থিত তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। মেলায় বিডিজবস কর্তৃক প্রায় ২০০ জন চাকুরিপ্রার্থীর ক্যারিয়ার কাউন্সিলিং সেশন পরিচালনা করা হয়েছে। মেলায় ১৫ টি নিয়োগদাতা প্রতিষ্ঠানসহ মোট ২২ টি স্টল ছিলো। ​মেলায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের বহু স্বনামধন্য নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে সিভি জমা c‡o GK 1 nvRvi 952 wU Ges এবং ইন্টারভিউ দেওয়ার সুযোগ পান মেলায় অংশগ্রহণকারী প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল: ​আরএফএল (RFL) গ্রামীণফোন (Grameenphone)
​আড়ং (Aarong), ​হোন্ডা কোম্পানী (Honda)
​সাউথইস্ট ব্যাংক (Southeast Bank)
 
​এছাড়া স্থানীয় পর্যায়ের আরও বেশ কিছু স্বনামধন্য বাণিজ্যিক প্রতিষ্ঠান। ​​আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান যুগে শুধু সনাতনী ডিগ্রির পেছনে না ছুটে তরুণদের কারিগরি ও বাস্তবমুখী দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের এই যৌথ উদ্যোগ ও আরডিএস-এর মাঠ পর্যায়ের বাস্তবায়ন শেরপুরের বেকারত্ব দূরীকরণে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সরাসরি চাকরিদাতা ও চাকরিপ্রার্থীদের এমন মিলনমেলা শেরপুরের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত