বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

সরকারি ভিজিএফের চালবোঝাই ইঞ্জিনচালিত দুইটি নৌকা নদীতে ডুবে গেছে


  আসাদুজ্জামান রুবেল

প্রকাশ :  ২১ মে ২০২৬, ০৮:০৫ রাত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ঈদের মাঝে বিতরণের জন্য সরকারি ভিজিএফের চালবোঝাই ইঞ্জিনচালিত দুইটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা ৪৬৭ বস্তা সরকারি চাল ব্রহ্মপুত্র নদের গভীর পানিতে তলিয়ে যায়।

চালগুলো ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিতরণের জন্য নেওয়া হচ্ছিল৷

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।‎ফুলছড়ি উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত ভিজিএফের ২৩ হাজার ৩৫০ কেজির যার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৬৭ বস্তা চাল বোঝাই ইঞ্জিনচালিত দুইটি নৌকা যোগে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নেয়া হচ্ছিল।সকালে মেঘাচ্ছন্ন আকাশ ও হঠাৎ দমকা হাওয়া ও বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে যায়।পরে স্থানীয়রা ডুবে যাওয়া চালের কিছু বস্তুা উদ্ধার করলেও নদের নিমিষেই সব চালের বস্তুা নদীতে তলে যায়৷

ঝড়ে যমুনায় নৌকাডুবি, নারী নিখোঁজ স্থানীয় যুবক কামরুল ইসলাম বলেন, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়া শুরু হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই নৌকা দুটি ডুবে গেছে।

ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,চালগুলো বুধবার গুদাম থেকে বের করা হয়েছিল।এগুলো এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল।আমি ঘটনাস্থলে যাচ্ছি, না যাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলতে পারবো না।

গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান প্রতিবেদককে জানান, নৌকাডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তবে চালগুলো গভীর পানিতে তলিয়ে যাওয়ায় উদ্ধার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত