বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে: এমপি এস এম ফয়সল


  মো: মহিউদ্দিন আহাম্মেদ

প্রকাশ :  ২১ মে ২০২৬, ০৪:০৫ দুপুর

“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দিবে। তাদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার শিক্ষাবান্ধব নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। আমি চাই মাধবপুরের প্রতিটি শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করুক।”
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য এস এম ফয়সল।
 
বৃহস্পতিবার দুপুরে মাধবপুরের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধবপুর উপজেলা শাখার আয়োজনে শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
 
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মাধবপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল হক মির্জার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ বিন কাশেম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি সহ আরও অনেকে।
 
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত