বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

ময়মনসিংহে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করেছে ডিএসকে


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ২০ মে ২০২৬, ১২:৩৮ দুপুর

ময়মনসিংহে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করেছে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

বুধবার (২০ মে) সকালে নগরীর কৃষ্টপুর এলাকার ডিএসকে ময়মনসিংহ-০১ ন জোন অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ আমিনুল ইসলাম।

ডিএসকে ময়মনসিংহ-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন শম্ভুগঞ্জ শাখা ব্যবস্থাপক তৈমুর রহমান ও পডাশিয়া শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এইচএসসি উত্তীর্ণ তিনজনকে ২৪ হাজার টাকা করে এবং এসএসসি উত্তীর্ণ সাতজনকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। মোট ১০ জন শিক্ষার্থীর মাঝে ১ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত