কলমাকান্দায় কৈশোরকালীন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা
ফখরুল আলম খসরু, কলমাকান্দা প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৬, ০৬:২৪ বিকাল

নেত্রকোনার কলমাকান্দায় কৈশোরকালীন ও যুব সমাজের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (GAC) ও ওয়ার্ল্ড রিনিউ’র অর্থায়নে আয়োজিত সভায়
পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের জেন্ডার অফিসার রঞ্জিতা রানীর সঞ্চালনায়
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন “সিভিল সার্জন ডা. মোঃ গোলাম মাওলা“পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েল রোজারিও, কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার এবং রংছাতী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল।
অনুষ্ঠানে পারি এসআরএইচআর প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ইউনুস সাংমা প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, মেডিকেল অফিসার ডা. বিজয় প্রকাশ বিশ্বাস, মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, খারনৈ ইউপি চেয়ারম্যান মোঃ ওবাদুল হক সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, ইমাম, পুরোহিত, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।






_medium_1779259042.jpg)
