নেত্রকোণার কলমাকান্দায় মঙ্গরবার উপজেলা ভূমি অফিসের উদ্যাগে সপ্তাহ ব্যাপি ভূমি মেলা শুরু হয়েছে।
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্হাপনা, সুরক্ষিত ভূমি,,সমৃদ্ধ ভবিষ্যৎ এ-র আলোকে জনগনের দোরগোড়ায় ভূমি সংক্রান্ত সেবাপ্রাপ্তির জন্য মেলায় পরামর্শ দেয়া হচ্ছে।
এর আয়োজনে ভূমি অফিসের কর্মকর্তা ও স্হানীয় সচেতন মহল, সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা সহ বিশাল রেলি বিভিন্ন শ্লোগান সহ সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেছে।
সকল মহল ও সেবা গ্রহিতাদের সহজ ভাবে জমি সংক্রান্ত সেবাপ্রাপ্তির বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে। অতিথি মিলনায়তনে মেলা চলাকালীন উক্ত সেবাগুলো অব্যাহত থাকবে।
এছাড়া উপজেলার আটটি ইউনিয়ন ভুমি অফিসে সপ্তাহ ব্যাপি সেবাগুলো অব্যাহত থাকবে।। মেলায় বিপুল সংখ্যক মানুষ সেবা সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে উপস্থিত ছিলেন।