পূর্বধলায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৭:০০ বিকাল

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ রনি চন্দ্র দাস (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পূর্বধলা থানা-পুলিশ। গ্রেপ্তার রনি চন্দ্র দাস ওই এলাকার রতি চন্দ্র দাসের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় পূর্বধলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







