শেরপুরে আদর্শ কো-অপারেটিভ এর ২৭তম বার্ষিকর সভা অনুষ্ঠিত
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৩৩ রাত

শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৬ মে সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধীন আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র প্রস্তাবিত মাঠে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের চেয়ারম্যান আলহাজ মো. ছালেহ আহাম্মেদের সভাপতিত্বে এবং সিইও শাহজাহান সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বাদশা।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মো. শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ রুকুনুজ্জামান এবং জেলা ব্যবস্থাপক মো. সোলায়মান হোসেন টগর।
এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান খান, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. জয়নাল আবেদীন এবং ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাসুদ হাসান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সহযোগিতার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।







