পূর্বধলায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৮তম সাধারণ সভা অনুষ্ঠিত
মো: জায়েজুল ইসলাম
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:০০ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পূর্বধলা উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ১৮তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার (১৫ মে) অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কালব লি. নেত্রকোনা জেলা শাখার ব্যবস্থাপক তোফায়েল আহমেদ এবং পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন।
পূর্বধলা উপজেলা কালব লি. এর সাধারণ সম্পাদক আমিনুর রশিদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনিক সহ-সভাপতি ও ধলা মূলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একলাছ মিয়া, ঘাগড়া দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মো. আব্দুল মোতালিব, নবী হোসেন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক মো. মোখলেছ উদ্দিন, নারায়ণডহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিক তালুকদার, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, পরিচালক রোকনুজ্জামান, ফরিদা ইয়াসমিন, নুরুন্নাহার খানম জেবিনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সভায় সর্বস্তরের শিক্ষক-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন, প্রাণবন্ত আলোচনা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।







