শেরপুরে আড়াই কোটি টাকা ব্যয়ে পুন:খাল খনন উদ্বোধন করলেন ডাঃ পিয়াংকা এমপি
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৪:০৫ দুপুর

শেরপুর সদর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় খাল খনন ও পুনঃখনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে পুন:খাল খনন উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৩ মে) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের পয়স্তির চর থেকে সাহাব্দির চর–কামারেরচর-টান কাছার পর্যন্ত প্রায় চার কিলোমিটার দীর্ঘ ‘কাটাখালি’ খালের পুনঃখনন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ ডাঃ সানজিদা জেবরিন পিয়াংকা।
এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মকর্তা এবং সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলী, সদস্য সচিব সাইফুল ইসলামসহ জেলা ও সদর উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রকল্পের আওতায় প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এই খালের পুন:খাল খননে প্রায় দুই কোটি ৫২ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে।







