বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলার বিশিষ্ট ব্যবসায়ী ও চিত্রশিল্পী রঞ্জন বাবু আর নেই


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১২ মে ২০২৬, ০৭:৪২ বিকাল

নেত্রকোনার পূর্বধলা বাজারের এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী, চিত্রশিল্পী ও সুন্দরী মার্কেটের মালিক বাবু প্রদীপ রায় চৌধুরী (রঞ্জন বাবু) আর নেই।

মঙ্গলবার (১২ মে) ভোর ৬টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

রঞ্জন বাবু দীর্ঘদিন ধরে পূর্বধলা বাজারের ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। পাশাপাশি একজন চিত্রশিল্পী হিসেবেও এলাকায় সুনাম অর্জন করেছিলেন। তার মৃত্যুতে পূর্বধলা বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা রোগে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

আজ মঙ্গলবার রাত ৮টায় রাজধলা বিলপাড় কেন্দ্রীয় শ্মশানঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা চাওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত