নারায়ণগঞ্জ থেকে হারানো মোবাইল উদ্ধার করল পূর্বধলা থানা পুলিশ
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৮:১৮ সকাল

হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে নেত্রকোনার পূর্বধলা থানা-পুলিশ।
মঙ্গলবার উদ্ধার হওয়া মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ এপ্রিল একটি Samsung Galaxy A06 মডেলের মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় পূর্বধলা থানায় সাধারণ ডায়েরি (জিডি নং–৩৯৯) করা হয়। পরে জিডির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ।
পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ অনুসন্ধানের পর নারায়ণগঞ্জ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করেন।
মঙ্গলবার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। হারানো মোবাইল ফিরে পেয়ে মালিক সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, জনগণের জানমাল রক্ষা ও হারানো সম্পদ উদ্ধার করা পুলিশের দায়িত্বের অংশ। কোনো সম্পদ হারিয়ে গেলে দ্রুত থানায় যোগাযোগ করে আইনগত সহায়তা নেওয়ার পরামর্শ দেন তিনি।





_medium_1778585066.jpg)

