প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন পূর্বধলার সাবেক ইউএনও হেলাল উদ্দিন
নাহিদ আলম, স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০২:৪৭ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বর্তমান সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে কর্মরত মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে। তাঁকে আগামী ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্বে যোগ দিতে বলা হয়েছে।
মোহাম্মদ হেলাল উদ্দিন ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত পূর্বধলা উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে গতিশীলতা আনায় তিনি স্থানীয় মানুষের কাছে প্রশংসিত হন।
সরকারি চাকরিজীবনে দক্ষতা ও সুনামের স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পূর্বধলার সাবেক এই কর্মকর্তার নতুন দায়িত্বপ্রাপ্তিতে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছেন।





_medium_1778585066.jpg)

