সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

পূর্বধলায় আসছেন না নতুন ইউএনও, চার দিনের মাথায় বদলি আদেশ বাতিল


  নাহিদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১১ মে ২০২৬, ০৪:২৬ দুপুর

নেত্রকোনার পূর্বধলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন পাওয়া অলিদুজ্জামানের বদলি আদেশ চার দিনের মাথায় বাতিল করা হয়েছে।

ফলে তিনি আর পূর্বধলায় যোগ দিচ্ছেন নাময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ সোমবার (১১) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, অলিদুজ্জামানকে পূর্বধলার পরিবর্তে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ৭ মে জারি করা প্রজ্ঞাপনে তাকে পূর্বধলা উপজেলার ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন আদেশে ওই প্রজ্ঞাপনের সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়।

একই প্রজ্ঞাপনে খালিয়াজুরী উপজেলার ইউএনও নাদির হোসেন শামীমকে নেত্রকোনার মদন উপজেলায় বদলি করা হয়েছে।

গত ১৬ মার্চ পূর্বধলার সাবেক ইউএনও বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। দীর্ঘদিন পর নতুন ইউএনও নিয়োগের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও, চার দিনের মাথায় বদলি আদেশ বাতিল হওয়ায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বর্তমানে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত