শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা


  আরবান ডেস্ক

প্রকাশ :  ০৯ মে ২০২৬, ১০:২৬ দুপুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৮ মে) রাতে প্রবাসী মনিরের বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহতদের মধ্যে মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পাঁচজনের মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছে। তবে অন্য দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত