গাইবান্ধায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীর উদ্বোধন
আসাদুজ্জামান রুবেল
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৪:০০ দুপুর

নজরুল বর্ষ’(২৫ মে ২০২৬ - ২৫ মে ২০২৭)উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
(৩১ আগষ্ট) সোমবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শহরের স্বাধীনতা প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও শিরিন আক্তারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মো মনিরুজ্জামান, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ সরকার,সিভিল সার্জন রফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব,জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আসাদুজ্জামান।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও রাজনৈতিক ব্যক্তিগন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,কর্ম,কবিতা ও সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন।বক্তারা বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাজের সকল মানুষের চেতনা,সাম্য ও মানবতার প্রতীক।নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
শেষে কবি নজরুল ইসলামের রচিত কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়।জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীটি শুরু হবে ১ লা সেপ্টেম্বর থেকে যা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা,কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে।নজরুল সংগীত,নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি,চিত্রাঅঙ্কন, অভিনয়,নৃত্য,হামদ ও নাত,উপস্থিত বক্তৃতা ও রচনার ওপর সাংস্কৃতিক প্রতিযোগীতা হবে।

_medium_1788172401.jpg)


_medium_1788166601.jpg)
_medium_1788170578.jpg)
_medium_1788166349.jpg)
