নজরুল বর্ষ উপলক্ষে নকলায় শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জাহিদুল ইসলাম
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৩:০১ দুপুর

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার চর্চা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ২০২৬) শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে নকলা উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তব্য পর্ব শেষে নকলা উপজেলা জাসাস ও উপজেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় নজরুলসংগীত পরিবেশন করা হয়। মনোমুগ্ধকর নজরুলসংগীত পরিবেশনের মধ্য দিয়ে নকলায় ‘নজরুল বর্ষ’-এর শুভ উদ্বোধন করা হয়।


_medium_1788166601.jpg)
_medium_1788166349.jpg)


