শেরপুরে মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়া সামগ্রী বিতরণ
রফিক মজিদ, শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০২:৩৯ দুপুর

মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ঝিনাইগাতী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবের প্রতিনিধিদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন।
এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-প্রতিনিধি এবং ক্রীড়া ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



_medium_1788166601.jpg)
_medium_1788166349.jpg)


