বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত  


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৪ মে ২০২৬, ০৩:৫৬ দুপুর

অটিজম কোন সীমাবদ্ধতা নয় প্রতিটি জীবন মূল্যবান এই স্লোগানকে সামনে রেখে বুধবার ১৩ মে ২০২৬ সকাল ১১ ঘটিকায় জামালপুরের সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে কনফারেন্স রুমে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সহায়ক উপকরণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
র‍্যালি পরবর্তী আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার জামালপুরের উপপরিচালক (উপসচিব) মৌসুমি খানম।
 
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক আবু ইলিয়াস মল্লিক।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইসরাকী ফাতেমা।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর সদর সার্কেল রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: রাফিয়া সুলতানা, জামালপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত্বাবধায়ক শিরিনা পারভিন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, গনমাধ্যম ও মানবাধিকার কর্মী মোঃ খোরশেদ আলম।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক রিনা বেগম প্রমুখ।
 
আয়োজনে: জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জামালপুর।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত