শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর নিলোফার চৌধুরী মনিকে সংবর্ধনা 


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ১৫ মে ২০২৬, ০৩:২৭ দুপুর

মহিলা সংরক্ষিত আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য ডক্টর নিলোফার চৌধুরী মনি-কে ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন জামালপুরের দিগপাইত ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দক্ষিণ জামালপুর জেলা শহরের বিভিন্ন স্থানে সংবর্ধনা প্রদান করেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।
 
এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক সূর্য তোরণ সমাজ সেবা সংস্থার নির্বাহী পরিচালক, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ও গনমাধ্যম কর্মী মোঃ খোরশেদ আলম, যুব সংগঠন তারকা সংঘের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার কার্যকরী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সোহানুর রহমান সুমন, সদস্য ইঞ্জিনিয়ার শাহিনুর ইসলাম, সোলায়মান হোসেন, এস এম জুয়েল, মাসুদ রানা, আল বিল্লাল খাঁন, দিগপাইত ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলাল উদ্দিন, সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার মোঃ বিলাত আলী, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ তপু এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
 
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নিলোফার চৌধুরী মনির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে তার ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত