কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ পড়ে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
শাহীন আহমেদ
প্রকাশ : ০৩ মে ২০২৬, ১০:২৭ দুপুর
_original_1777782451.jpg)
কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া বনাঞ্চলের ভিতর ‘গাড়িভাঙা’ এলাকায় একাধিক গাছ উপড়ে পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে শিকার হচ্ছেন যাত্রীরা।
শনিবার ২ মে দুপুরে হঠাৎ আঘাত হানা প্রবল ঝড়ের সময় বড় বড় গাছ উপড়ে পড়ে সড়কের উপর। এতে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়ক দিয়ে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের প্রচন্ড তীব্রতায় মুহূর্তেই একাধিক গাছ ভেঙে পড়ে রাস্তার উপর। যে কারনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, বনবিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছে গাছ অপসারণের কাজ শুরু করেছে। গাছের আকার বড় হওয়ায় সর্তকতার সাথে অপসারন কাজ ধীরগতিতে করতে হচ্ছে। এদিকে সড়ক বন্ধ থাকায় দূরপাল্লার বাস, সিএনজি, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি এবং পণ্যবাহী ট্রাকসহ অসংখ্য যানবাহন দীর্ঘ সময় ধরে উভয় পাশে আটকা পড়ে আছে। অনেকে গাড়ী বিকল্প হিসেবে প্রায় ৫০ কিলোমিটার বেশী ঘুরে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়ক ব্যবহার করে কমলগঞ্জ, শমশেরনগর, কুলাউড়ায় যাচ্ছে। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নামজুল হক গাছ পড়ে সড়ক বন্ধ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান বলেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

_medium_1777797505.jpg)

 (1)_medium_1777783317.jpg)



