শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা


  মো: খোরশেদ আলম, স্টাফ রিপোর্টার

প্রকাশ :  ০২ মে ২০২৬, ০৩:১২ দুপুর

জামালপুর সদর উপজেলার দিগপাইতের ছোনটিয়া মোড় দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় জেন্ডার স্টোরিওটাইপ ভাঙা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২ মে-২০২৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে স্থানীয় সরকার ও কমিউনিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করা হয়েছে।
 
উক্ত আলোচনা সভায় জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা ও যুব সংগঠক "সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থা-এর নির্বাহী পরিচালক মোঃ খোরশেদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের মাননীয় এমপি এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের বিশেষ সহকারি ও সদর উপজেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ সুমন আহমেদ।
 
বিশেষ অতিথি সুমন আহমেদ তার বক্তব্যে বলেন সমাজে বিদ্যমান জেন্ডার স্টোরিওটাইপ ও কুসংস্কার দূর করার উপর আরো গুরুত্ব দিতে হবে। তিনি নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ আব্দুল মজিদ তালুকদার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ সোলায়মান তার বক্তব্যে বলেন, এসটিজেএসএস নারীর ক্ষমতায়ন ও সহিংসতা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের সমাবেশ সেই প্রচেষ্টারই একটি অংশ। তিনি এই কার্যক্রমটি উঠান বৈঠকের মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ করেন। এবং সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার এ কার্যক্রম গুলো উঠান বৈঠকের মাধ্যমে পরিচালনা করার জন্য সংস্থার সকল কর্মকর্তাদেরকে জানান এবং এই কার্যক্রমটির প্রশংসা করেন ও সংস্থার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
 
সভাটির সঞ্চালনা করেন সূর্য তোরণ যুব সমাজ সেবা সংস্থার ইয়ুথ লিডার জামিলা জান্নাত সার্বিক সহযোগিতায় ছিলেন ইয়ুথ লিডার মোঃ রাকিব হোসেন।
 
এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জামালপুর প্রেস ক্লাবের সদস্য সচিব শাহ্ আলম, রঘুনাথপুর দিঘুলী কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মোঃ মতিউর রহমান মতি, সাংবাদিক ফারুক মিয়া, সাংবাদিক হেপি আক্তার, ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, আমানুল্লাহ আকাশ, সাংবাদিক বিলাত আলী, মানবাধিকার কর্মী সোহানুর রহমান সুমন, মাসুদ রানা প্রমুখ। দক্ষিণ জামালপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে উপস্থিত যুব ও যুব নারীরা তারা নিজ নিজ এলাকার নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
 
অনুষ্ঠানে বক্তারা নারীর অধিকার, জেন্ডার সমতা এবং সমাজে নারীর নিরাপদ অবস্থান নিশ্চিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত